ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:২১ পিএম

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ঘরজামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও ১২ লক্ষাধিক টাকা আত্মসাতসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শ্বশুর মো. আব্দুর রশিদ। একই সঙ্গে এই ঘটনায় শফিকুল ইসলাম জুয়েল নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ রোববার (৮ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সদর উপজেলার ছোট সরলপুর উত্তরপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ এই অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ইকবাল হোসেনের (৪০) সাথে তার কন্যা রেখা আক্তার টুম্পার (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে ইকবাল শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল।

একপর্যায়ে ইকবাল জুয়া ও মাদকসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে আসক্ত হয়ে পড়ে। পেশায় গরু ব্যবসায়ী ইকবাল এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে বাকিতে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকার গরু কিনে তার নিজ জেলা কুমিল্লায় পালিয়ে যায়। পরবর্তীতে বিদেশে যাওয়ার কথা বললে আব্দুর রশিদ ধার-দেনা করে জামাইকে আরও ৪ লাখ ৫০ হাজার টাকা দেন।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সাড়ে চার বছর পর বিদেশ থেকে ফিরে ইকবাল তার স্ত্রী টুম্পাকে সন্দেহ করতে শুরু করে। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে সে টুম্পাকে মারপিট করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। টুম্পা অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তাকে খাটের নিচে লুকিয়ে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ইকবাল পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে পরিবারের সদস্যরা টুম্পাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৪ দিন চিকিৎসার পর টুম্পা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ আরও বলেন, তাদের গ্রামের ছেলে শফিকুল ইসলাম জুয়েলকে জড়িয়ে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

১

সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

৩

বগুড়ায় চার অস্ত্রধারী যুবকের জামিন নামঞ্জুর

৪

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

৫

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

৬