ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:১০ পিএম

অসুস্থ বাটলার, বিকল্প কোচের খোঁজে বাফুফে

অসুস্থ বাটলার, বিকল্প কোচের খোঁজে বাফুফে

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সিরিজের ঠিক আগেই অনিশ্চয়তা দেখা দিয়েছে দলের প্রধান কোচ পিটার বাটলারের উপস্থিতি নিয়ে। গুরুতর অসুস্থ হয়ে ইংল্যান্ডে চিকিৎসাধীন এই ইংলিশ কোচ। আপাতত তার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রস্তুতি শুরু করেছেন ঋতুপর্ণা চাকমারা। গত সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব নেওয়া বাটলার মেয়েদের সঙ্গে চট্টগ্রামে না গিয়ে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান।

বাফুফের সূত্র বলছে, ইংল্যান্ডে পৌঁছানোর পরই বাটলার জানান, সিঙ্গাপুরের বিরুদ্ধে দুই প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না। অন্যদের মুখে তার ক্যানসারের কথা শুনলেও রোগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানে না বাফুফে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ বাটলার, বিকল্প কোচের খোঁজে বাফুফে

১

এই সরকার আসার পর মানুষের দাম কমেছে : শফিকুল ইসলাম মাসুদ

২

বগুড়ার ব্যবসায়ী আলাল হত্যা মামলার আসামি রবিনের জামিন নামঞ্জুর

৩

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী ও শিশু অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৭

৫

পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

৬