মেজর লিগে গোল্ডেন বুট জিতে মেসির নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্য দিয়ে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন তিনি। ৩১ ম্যাচে ২৬ গোল করে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। তার পরের অবস্থানে রয়েছেন এফসি ডালাসের পেটার মুসা। ২২ গোল করেছেন তিনি। আর ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে ন্যাশভিল এসসির স্যাম সারিজ।
২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। তার নেতৃত্বে লিগের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে ক্লাবটি। এ পর্যন্ত মিয়ামিকে চারটি শিরোপা জিততে সহায়তা করেছেন তিনি। এর মধ্যে গত মৌসুমে প্রথমবারের মতো এমএলএস কাপও জেতে দলটি। ২০২৫ মৌসুমে ২৯ গোল করেছিলেন মেসি। এর মধ্য দিয়ে লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তি গড়েছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আরও পড়ুনচলতি বছরের শুরুতে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। তবে গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন তিনি। আগামী ১৯ নভেম্বর শুরু হবে এমএলএস কাপের প্লে-অফ। নিয়মিত মৌসুম শেষে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জন করেছে মেসির ইন্টার মিয়ামি।
মন্তব্য করুন

_medium_1794118102.jpg)

_medium_1794048248.jpg)
_medium_1794047011.jpg)
_medium_1794043191.jpg)
_medium_1794042263.jpg)
_medium_1794114084.jpg)
_original_1790485455_original_1790657512_original_1793616742_medium_1794112742.jpg)