ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০১:৫৬ পিএম

৪০ বছর পর রেলিগেশন জোনে ম্যানইউ

৪০ বছর পর রেলিগেশন জোনে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪০ বছরের মধ্যে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে থেকে দিন শেষ করার লজ্জাজনক রেকর্ডে নাম লেখালো ম্যানচেস্টার ক্লাবটি। 

নিজেরা মাঠে না নেমেও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট টেবিলের তলানির ৩টি দলের মধ্যে নেমে যাওয়ার মূল কারণ শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির পরাজয়। নটিংহ্যাম ফরেস্ট ৩-১ গোলে সিটিকে হারিয়ে রেলিগেশন জোন থেকে বেরিয়ে যাওয়ায় কপাল পুড়েছে ইউনাইটেডের। এর ফলে অন্তত ৯টি ম্যাচ খেলার পর ১৯৮৬ সালের নভেম্বরের পর এই প্রথম কোনো শীর্ষ লিগের পয়েন্ট তালিকায় রেলিগেশন জোনে থেকে দিন শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। 
১৯৮৬ সালের সেই দুঃস্বপ্নের মৌসুমে ১৫ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ২১তম স্থানে নেমে গিয়েছিল ওল্ড ট্রাফোর্ডের দলটি। পরিস্থিতির জটিলতা এখানেই শেষ নয়, আজ যদি চেলসিকে হারিয়ে দেয় সান্ডারল্যান্ড এবং ক্রিস্টাল প্যালেস যদি শক্তিশালী লিভারপুলের বিপক্ষে হার এড়িয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগেই পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে—অর্থাৎ সবার শেষে নেমে যাবে মাইকেল ক্যারিকের দল।

গত ৩০ আগস্ট ইপসউইচ টাউনের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের পর থেকে লিগে আর কোনো জয়ের মুখ দেখেনি ইউনাইটেড। কোচ ক্যারিক ও তার শিষ্যরা এরই মধ্যে প্রিমিয়ার লিগের ইতিহাসে ক্লাবের সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়ে ফেলেছেন, যা বিগত চার দশকের মধ্যেও সবচেয়ে বাজে চিত্র। 

আরও পড়ুন

ইতিহাস বলছে, ১৯৮৬ সালের নভেম্বরে এই বাজে পারফরম্যান্সের কারণেই তৎকালীন কোচ রন অ্যাটকিনসনকে বরখাস্ত করেছিল ইউনাইটেড কর্তৃপক্ষ, আর ওল্ড ট্রাফোর্ডে তার স্থলাভিষিক্ত হয়ে আগমন ঘটেছিল কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের। সাম্প্রতিক সময়ে বর্তমান কোচ ক্যারিকের অবস্থানও অত্যন্ত নড়বড়ে। যদিও গত মঙ্গলবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে চাকরি বাঁচানোর সাময়িক স্বস্তি পেয়েছিলেন তিনি, তবে তার ওপর থেকে ছাঁটাইয়ের অনিশ্চয়তা দূর হয়নি। আজ ভিলার বিপক্ষে আরেকটি পরাজয় হয়তো সাবেক এই ইউনাইটেড মিডফিল্ডারের কোচিং অধ্যায়ের ইতি টেনে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছর পর রেলিগেশন জোনে ম্যানইউ

১

সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা

২

ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন আতঙ্ক সৃষ্টির জন্য করা হচ্ছে : ডিএমপি

৩

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৫

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৬