ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৪:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান তিনি। সেই চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না তার।

ক্রিকবাজকে নির্বাচক প্যানেলের এক সদস্য বলেছেন, সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানা মতে, তার গোড়ালিতে টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা রয়েছে। সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন ব্যাটার কম নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। এদিকে সাদমানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার অপেক্ষায় রয়েছেন রবিন। তিনি বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গে আছেন। সফরের প্রস্তুতি নিতে নেট অনুশীলনে জাতীয় দলের কোচদের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন এই ওপেনার।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

১

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

২

রিয়াদে আরামকো টাওয়ারে হুথিদের মিসাইল হামলা

৩

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

৪

মেগাপ্রকল্প ঘিরে স্থানীয়দের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

৫

হবিগঞ্জের অবৈধ জিরাবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৩

৬