নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় মো. মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। মাসুদ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।
এর গত শুক্রবার সন্ধ্যায় ৫০টি ইয়াবাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এর পরদিন শনিবার রাতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল।
তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
আরও পড়ুনসুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1794136661.jpg)





_medium_1794121393.jpg)