ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৫:১৯ পিএম

সাজেকের দুর্গম জৌপুই পাড়ায় সন্তান প্রসবের সময় প্রসূতির মৃত্যু

সাজেকের দুর্গম জৌপুই পাড়ায় সন্তান প্রসবের সময় প্রসূতির মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্তান প্রসব করতে গিয়ে ওয়ারেন্টি ত্রিপুরা (২৭) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। 

আজ রোববার (০৮ নভেম্বর) সকালে সাজেক ইউনিয়নের দুর্গম জৌপুই পাড়ায় এ ঘটনা ঘটে।

চিকিৎসা সুবিধা না থাকায় বাড়িতেই প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৌপুই পাড়াটি সাজেকের অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে নেই কোনো পাকা সড়ক, নেই কমিউনিটি ক্লিনিক কিংবা প্রশিক্ষিত ধাত্রী। প্রসব বেদনা ওঠার পর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। হাসপাতালে নেয়ার মতো যানবাহন ও সময় কোনোটাই ছিল না। 

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে দুর্গম এ পাড়াগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। গর্ভবতী মায়েদের প্রসবকালীন জটিলতায় একমাত্র ভরসা এখনো গ্রাম্য অভিজ্ঞতা। ফলে প্রায়ই এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

এ ঘটনায় পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।

এ বিষয়ে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্গম এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন ও জরুরি পরিবহনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। তা না হলে এ ধরনের মৃত্যু ঠেকানো যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকের দুর্গম জৌপুই পাড়ায় সন্তান প্রসবের সময় প্রসূতির মৃত্যু

১

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

২

এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পাবেন : শিক্ষামন্ত্রী

৩

এসআরবি মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ  

৪

দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

৫

গণপিটুনিতে এক মাসে নিহত ৩২

৬