ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আফ্রিদি হাসান (২৮) গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে মহেশপুর-জীবননগর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহেশপুর উপজেলার নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে কাটাখালি এলাকায় যান বদিয়ার রহমান। পরে তিনি ভ্যানটি সড়কের পাশে রেখে টাকা ভাঙতি করতে যান। কাজ শেষে ভ্যানের কাছে ফেরার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বদিয়ার রহমানের মৃত্যু হয়।
নিহত বদিয়ার রহমান নওদাগ্রাম গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। আহত মোটরসাইকেলচালক আফ্রিদি হাসান কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনখবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যানসহ মরদেহ মহেশপুর থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794136661.jpg)






_medium_1794134485.jpg)