এসআরবি মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। আজ রবিবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর আয়োজিত স্বাগত দরবারে মহাপরিচালক ফোর্সেসের সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এসময় তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এসআরবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী থেকে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
আরও পড়ুনবর্ণিল কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফারুক আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1794132792.jpg)
_medium_1794130209.jpg)
_medium_1794128819.jpg)
_medium_1794134485.jpg)
_medium_1794133680.jpg)
_medium_1794133291.jpg)