ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪৭ পিএম

গণপিটুনিতে এক মাসে নিহত ৩২

সংগৃহীত,গণপিটুনিতে এক মাসে নিহত ৩২

দেশে গত এক মাসে গণপিটুনিতে প্রাণ গেছে ৩২ জনের। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে নিহতের সংখ্যা বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ।

আর গণপিটুনির ঘটনা ঘটেছে অন্তত ৬৪টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) গত অক্টোবরের পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এই পরিসংখ্যান।

এমএসএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত হন ২৩ জন। অক্টোবরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ জনে।

একই সময়ে আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ জনে দাঁড়িয়েছে। সংস্থাটি বলছে, আহতের সংখ্যা কমা সহিংসতার মাত্রা কমে যাওয়ার প্রমাণ নয়। এটি বরং নির্দেশ করে, বর্তমানে গণপিটুনির ধরন অনেক বেশি আক্রমণাত্মক এবং সরাসরি প্রাণঘাতী রূপ ধারণ করছে।

আরও পড়ুন

অক্টোবরে সংঘটিত ৬৪টি গণপিটুনির ঘটনা পর্যবেক্ষণে দেখা গেছে, বেশির ভাগ হামলা হয়েছে চুরির সন্দেহে।

শুধু চুরির অভিযোগেই পিটিয়ে হত্যা করা হয় ১৪ জনকে। এর মধ্যে রংপুরে অটোরিকশা ও গরু চুরির অভিযোগে নিহত হয়েছেন তিনজন। টঙ্গী, নোয়াখালী ও চট্টগ্রামেও চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সাধারণ বিবাদ ও সামাজিক বিরোধের জেরে নিহত হয়েছেন ৫ জন। চাঁদাবাজি ও জমি নিয়ে বিরোধসহ নানা অভিযোগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনিতে এক মাসে নিহত ৩২

১

ম্যানসিটি’র হারের হ্যাটট্রিকে এগিয়ে গেল আর্সেনাল

২

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

৩

বরিশালে গৌরনদীতে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

৫

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

৬