ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০২:৩৩ এএম

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরব না: প্রভা

ছবি : সংগৃহীত, চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরব না: প্রভা

বিনোদন ডেস্ক : নারীর সম্মান ও নিরাপত্তার প্রশ্নে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ কারণে কেউ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেও বা অপমান করলেও নীতি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা বলেন, কোনো নারীর সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান, হয়রানি কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। নারীর আচরণ ও ব্যক্তিগত সিদ্ধান্ত তার নিজের এবং সৃষ্টিকর্তার মধ্যকার বিষয়। এসব কারণে তার মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।

তিনি আরও বলেন, নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়; বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়া।

সাংবাদিককে ঘিরে ওঠা একটি অভিযোগ প্রসঙ্গে প্রভা জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগটি সত্য নাও হতে পারে। এ ঘটনায় সাংবাদিকের ভোগান্তির জন্য সহমর্মিতাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

এ ছাড়া যে ঘটনার জন্য তাকে দায়ী করা হচ্ছে, তার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন প্রভা। তার ভাষ্য, অন্যের অভিযোগ বা বিচার কাউকে অপরাধী প্রমাণ করে না।

পোস্টের শেষাংশে প্রভা জানান, নারীর মর্যাদা রক্ষায় পাশে দাঁড়ানোর কারণে অপমানিত হওয়াকেও তিনি মেনে নিতে প্রস্তুত। নারীর সম্মান নিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে নিজের নীতিতে অটল থাকাকেই গুরুত্ব দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরব না: প্রভা

১

পাঁচ নতুন মুখ নিয়ে স্পেনের দল ঘোষণা

২

শাহবাগে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

৩

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

৪

আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

৫

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে: নাহিদ

৬