ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৯:২২ পিএম

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাৎ হোসেন পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলমের ছেলে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ২০২৩ সালের ৭ জুন বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শাহাদাৎ হোসেনকে পুলিশ  গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

১

বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ময়লা-আবর্জনার বেহাল অবস্থা দেখতে আসিনি : স্বাস্থ্যমন্ত্রী

২

‘স্বার্থপর দুনিয়া’য় রেশমা-অলংকার

৩

বগুড়ায় শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপন ও কার্ডিয়াক সার্জারি চালুর ঘোষণা

৪

আন্তর্জাতিক সম্মাননা ভূষিত উপস্থাপিকা সুবর্ণা নওয়াদীর

৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৬