ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৮:১৩ পিএম

রামগতিতে লাইসেন্সবিহীন ৩ ইটভাটার চুল্লি ধ্বংস

রামগতিতে লাইসেন্সবিহীন ৩ ইটভাটার চুল্লি ধ্বংস

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চুল্লি ধ্বংস করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইটভাটাগুলোর চুল্লি ভেঙে ও পানি ছিটিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুপযোগী করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চর আফজল ইউনিয়নের মেসার্স ভাই ভাই ব্রিকস ও এমএসবি ব্রিকস এবং রামদয়াল ইউনিয়নের আরএমজে ব্রিকস নামের তিনটি লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অবৈধ ইটভাটাগুলোর চুল্লি ধ্বংসের পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে সেগুলো ব্যবহারের অনুপযোগী করা হয়।

আরও পড়ুন

অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগতিতে লাইসেন্সবিহীন ৩ ইটভাটার চুল্লি ধ্বংস

১

বগুড়া শজিমেক নার্সেস কোয়ার্টারে গ্যাসের পাইপলাইন থেকে আগুন 

২

গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে: দিপু ভূঁইয়া

৩

পুলিশে একযোগে ৭৮ কর্মকর্তার পদোন্নতি

৪

আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় এনআরবিসি ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

৫

ডিজিটাল ট্রেডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ব্র্যাক ব্যাংক: রপ্তানির ডকুমেন্টারি কালেকশন ৪০ দিন থেকে কমে মাত্র ১ দিনে  

৬