ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম

চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ গ্রেফতার

চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানারর ওসির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজ বাবুকে গ্রেফতার করে।

গ্রেফতার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবুর রহমান বেপারী।

আরও পড়ুন

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, গ্রেফতার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেফতার আসামিকে আজ বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ গ্রেফতার

১

এনসিপি থেকে পতদ্যাগ করলেন সামান্তা শারমিন

২

পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : মীর হেলাল

৩

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে  ব্র্যাক আইটির  সমঝোতা স্মারক স্বাক্ষর

৪

নারীর ক্ষমতায়ন নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

৫

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬