ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:২৭ পিএম

বগুড়ায় শুরু হচ্ছে ৫ম মেডিকেল অ্যান্ড হেলথকেয়ার এক্সপো

বগুড়ায় শুরু হচ্ছে ৫ম মেডিকেল অ্যান্ড হেলথকেয়ার এক্সপো 

শহর প্রতিনিধি : উত্তরবঙ্গের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, উন্নত চিকিৎসা প্রযুক্তির প্রসার এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৫ম মেডিকেল অ্যান্ড হেলথকেয়ার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২ নভেম্বর) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন চিকিৎসা সরঞ্জাম ও উদ্ভাবনী সমাধানের সঙ্গে পেশাজীবীদের পরিচয় করিয়ে দেওয়া এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সংযোগ তৈরির প্ল্যাটফর্ম হিসেবেই এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

প্রদর্শনীতে দেশি-বিদেশি ৫০টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের অংশগ্রহণ এবং ৫ হাজারের বেশি ট্রেড ভিজিটরের সমাগম ঘটবে। মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুতকারক, হাসপাতাল সরঞ্জাম সরবরাহকারী, ডায়াগনস্টিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রদানকারী, আমদানিকারক, পরিবেশক, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আধুনিক হাসপাতাল যন্ত্রপাতি, আইসিইউ ও সিসিইউ সরঞ্জাম, অপারেশন থিয়েটার ইকুইপমেন্ট, হাসপাতালের বেড, রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা ও জরুরি চিকিৎসা সরঞ্জাম।

আরও পড়ুন

এমআরআই, সিটি স্ক্যান, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে, ল্যাবরেটরি যন্ত্রপাতি, প্যাথলজি ও ডায়াগনস্টিক সরঞ্জাম। মেডিকেল ডিসপোজেবল, পিপিই, মেডিকেল ফার্নিচার, স্টেরিলাইজেশন সরঞ্জাম, সার্জিক্যাল যন্ত্রপাতি, ডেন্টাল ও চক্ষু চিকিৎসার যন্ত্রপাতি।

টেলিমেডিসিন, হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিজিটাল হেলথ সলিউশন, মেডিকেল এআই প্রযুক্তি ও আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা থাকছে এই প্রদর্শনীতে। সংবাদ সম্মেলনে মম ইনের অপারেশন ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, বিক্রয় প্রতিনিধি মহসীন আলী এবং বিজনেস এক্সিকিউটিভ ইসলাম সর্দার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শুরু হচ্ছে ৫ম মেডিকেল অ্যান্ড হেলথকেয়ার এক্সপো

১

লালমনিরহাট ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ মোটরসাইকেল জব্দ

২

নীলফামারীর ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি বিনষ্ট দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৩

দেশে বেড়েছে পেঁয়াজ ও আমনের উৎপাদন, কমেছে আলুর

৪

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, উচ্ছ্বসিত এলাকাবাসী

৫

সরকার মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর : কাজী রফিকুল ইসলাম এমপি

৬