ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:২৪ পিএম

লালমনিরহাট ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ মোটরসাইকেল জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অভিযানের অংশ হিসেবে অনন্তপুর এবং বালারহাট বিওপির দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করেছে।

জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির আওতাধীন বালাটারী এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করে। এসময় চোরাকারবারিরা ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৮ বোতল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিজিবি’র ধাওয়ায় তারা পালিয়ে যায়।

অপরদিকে বালারহাট বিওপি’র এলাকা থেকে ৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ ১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৮ হাজার ৮শ’ টাকা। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ মোটরসাইকেল জব্দ

১

নীলফামারীর ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি বিনষ্ট দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২

দেশে বেড়েছে পেঁয়াজ ও আমনের উৎপাদন, কমেছে আলুর

৩

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, উচ্ছ্বসিত এলাকাবাসী

৪

সরকার মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর : কাজী রফিকুল ইসলাম এমপি

৫

চাঁপাইনবাবগঞ্জের নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার

৬