সরকার মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর : কাজী রফিকুল ইসলাম এমপি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ মানুষের সকল ধরনের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারিয়াকান্দি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১৫০ শয্যায় রুপান্তরের কাজ চলমান রয়েছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার নাগরিকদের নানামুখী নাগরিক সহযোগিতা করবে। সারিয়াকান্দি পৌরসভাকে গ শেণি থেকে খ শেণিতে রুপান্তরিত করা হয়েছে। এটি এ সরকারের একটি অন্যতম সাফল্য, যা গত সরকার গত ১৭ বছরেও করতে পারেনি।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
আরও পড়ুনসভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামান প্রমুখ।
মন্তব্য করুন







