ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ১১:১২ পিএম

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, উচ্ছ্বসিত এলাকাবাসী

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, উচ্ছ্বসিত এলাকাবাসী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি পৌরসভাকে গ শেণি থেকে খ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। এ খবরে পৌরসভার উন্নয়ন আরও বেগবান হবে বলে খুশি ও উচ্ছ্বসিত এলাকাবাসী। বগুড়া সারিয়াকান্দি পৌরসভাকে গ শেণি হতে খ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বিষয়টি জানা গেছে।

গত ১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত পত্রটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পৌরসভাসমূহের গঠন ও শ্রেণি উন্নীতকরণ সংক্রান্ত পৌর-২ শাখার জারিকৃত পরিপত্র মোতাবেক বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভাকে গ শ্রেণি থেকে খ শ্রেণি পৌরসভায় উন্নীত করা হলো।

এ খবরে গতকাল রোববার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের পোস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি বলেন, সারিয়াকান্দি পৌরসভা গ শেণি থেকে খ শ্রেণিতে উন্নীত হওয়ার খবরে আমরা খুবই খুশি এবং আনন্দিত হয়েছি।

এর মাধ্যমে আমাদের সারিয়াকান্দি পৌরবাসীর কয়েক যুগের আশা আকাক্সক্ষার প্রতিফলন হয়েছে। এর জন্য সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এর মাধ্যমে আমাদের পৌরসভা একটি উন্নত মডেল পৌরসভায় রুপান্তরিত হবে।

আরও পড়ুন

বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেন, সারিয়াকান্দি পৌরসভাকে গ শেণি থেকে খ শ্রেণিতে উন্নীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

তাদের একান্ত সানুগ্রহে আমরা এ খুশির সংবাদটি পেয়েছি। বিএনপি সবসময় কাজে বিশ্বাসী। তারা কথায় বিশ্বাসী না। যে বিষয়টি গত সরকার ১৭ বছরেও করতে পারেনি, সে বিষয়টি বর্তমান সরকার মাত্র কয়েকদিন সময়ের মধ্যেই করে দিয়েছে। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বেড়েছে পেঁয়াজ ও আমনের উৎপাদন, কমেছে আলুর

১

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, উচ্ছ্বসিত এলাকাবাসী

২

সরকার মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর : কাজী রফিকুল ইসলাম এমপি

৩

চাঁপাইনবাবগঞ্জের নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও মদ উদ্ধার

৪

বগুড়ার দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে ৫ মাদকসেবীর কারাদন্ড

৫

তারেক রহমানের নেতৃত্বে দেশ দিকে এগিয়ে যাচ্ছে : আহসানুল তৈয়ব জাকির

৬