ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৮:০০ পিএম

চুয়াডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

চুয়াডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
 
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন ও বিরক্তিকর যৌন আচরণের অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে আজ সোমবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে চড়াও হন। এসময় অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আটক করা হয় অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেনকে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিভাবকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে শিক্ষকের সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আপত্তিকর আচরণ করে আসছিল শিক্ষক এনামুল। আজ দুপুরে আবারও একই কাজ করলে আমার মেয়ে বিষয়টি আমাকে জানায়। পরে আমরা গ্রামের লোকজন স্কুলে গিয়ে ওই শিক্ষক কেন এমন আচরণ করলেন তার কৈফিয়ত চাই। পরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।’
 
পুলিশ অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেনকে আটকের সময় তিনি বলেন, ‘আমি তাকে আদর করি। কিন্তু ঘটনাটি অনাকাঙ্খিত।’
 
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আটক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকর

১

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

২

চুয়াডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

৩

আইপিএলে ক্রিকেটারদের ধরে রাখার সময়সীমা বাড়াল বিসিসিআই

৪

জয়পুরহাটে রহস্যজনক আগুনে বসতবাড়ি ভস্মীভূত, বাবা-মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে 

৫

৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে ডাকসুর স্মারকলিপি

৬