জামালপুরে ভুল লাইনে ট্রেন, চালকের তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভুলবশত পরিত্যক্ত (মালবাহী ট্রেন চলাচলের জন্য নির্ধারিত) লাইনে ঢুকে পড়েছিল। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া জানান, ট্রেন ঢোকার কথা দুই নম্বর লাইনে কিন্তু চলে যায় তিন নম্বরে। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
জানা গেছে, পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে এবং এর পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করা হয়।
আরও পড়ুনপয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুল স্বীকার করে জানান, পাথরের ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয় এবং সে কারণেই এই ভুলটি হয়েছে।
এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী জানান, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে চলে গিয়েছিল, তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1793602393.jpg)

