ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৮:১২ পিএম

অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকর

সংগৃহীত,অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকর

ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত মাসে এই দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন নির্ধারিত দাম আজ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে। একই সঙ্গে বাড়ানো হয়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন

বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা।

কমিশনের তথ্য অনুযায়ী, শুধু সৌদি সিপি বৃদ্ধির কারণে গত মাসের তুলনায় ১২ কেজির সিলিন্ডারের দাম মূসকসহ প্রায় ৭৪ টাকা বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকর

১

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

২

চুয়াডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

৩

আইপিএলে ক্রিকেটারদের ধরে রাখার সময়সীমা বাড়াল বিসিসিআই

৪

জয়পুরহাটে রহস্যজনক আগুনে বসতবাড়ি ভস্মীভূত, বাবা-মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে 

৫

৫৪তম সমাবর্তনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে ডাকসুর স্মারকলিপি

৬