ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬ ০৭:২৫ পিএম

ফেনীতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৪

ফেনীতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৪

ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাজারের কামরুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫২), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৫), মাদারীপুরের পলোগ্রাম উপজেলার কুলিয়া গ্রামের কালাই হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪০) এবং মাদারীপুরের মাউনসি গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. রেজাউল (৫০)।

স্থানীয় সূত্র জানায়, সন্দেহজনকভাবে চলাফেরা করায় এলাকাবাসী তাদের আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৪

১

জামালপুরে ভুল লাইনে ট্রেন, চালকের তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা

২

শ্রীদেবীর মতো ‘নাগিন’ সাজে কন্যা জাহ্নবী

৩

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

৪

ব্রাহ্মণবাড়িয়ায় গোপনে জেলা ফুটবল দল গঠনের চেষ্টা, হাতাহাতিতে অনূর্ধ্ব-১৫ বাছাই স্থগিত

৫

সিঙ্গারের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৬