ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৪১ পিএম

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা / ছবি: প্রতিকী ।

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এসব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 

জোটের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে বাধা দেয় এবং ধ্বংস করে। এর আগে সৌদি আরবের নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তারা কিছুক্ষণ আগেই পূর্বাঞ্চলেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। তবে সতর্কতা জারির কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। 

এদিকে উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েত ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ জানান, কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহর সঙ্গে আলোচনায় তারা জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির বিরুদ্ধে পারস্পরিক সংহতি পুনর্ব্যক্ত করেন। 

আরও পড়ুন

এর আগে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গেও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। প্রিন্স খালিদ জানান, আলোচনায় দুই মন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতিদের চালানো ‘জঘন্য হামলার’ নিন্দা জানিয়েছেন। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

১

শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির মিয়ামি

২

ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ছোট্ট দুই বোনের

৩

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি : ট্রাম্প

৪

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

৫

সরকারি হাসপাতালগুলো যেন ভোগান্তির মহাসমুদ্র

৬