ভিডিও বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬ ১২:২৫ এএম

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস : ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বুধবার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে হাজারো মানুষ বিক্ষোভ করেন। দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে ডিস্টোপীয় কাহিনি নির্ভর চলচ্চিত্র ও বইয়ের সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’-এর বিদ্রোহের প্রতীক তিন আঙুলের অভিবাদন প্রদর্শন করে। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে লেখা বিভিন্ন পোস্টারও বহন করেন। একটি পোস্টারে লেখা ছিল, ‘ক্ষুধার্ত? ধনীদের খাও!’ দাবানলের কারণে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় দেশটিতে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

আরও পড়ুন

অন্য একটি পোস্টারে লেখা ছিল, ‘দুর্নীতিগ্রস্ত সরকারের অধীনে নির্মল বাতাস নেই।

আরেকটি পোস্টারে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোকে অবমাননাকর নামে সম্বোধন করে লেখা হয়, ‘এই ওক! কেউ আমাদের টাকা দেয়নি। আমরা সবাই বিনা পয়সায় তোমাকে ঘৃণা করি। ’

৩৭ বছর বয়সী বিক্ষোভকারী সেকার এএফপিকে বলেন, কয়েক মাস ধরে দাবানল ও ধোঁয়ার সঙ্গে লড়াই করা তার দেশের মানুষের দুর্দশা দেখে তার ‘হৃদয় ভেঙে গেছে’। এর পাশাপাশি তারা দুর্বল হয়ে পড়া মুদ্রা ও পণ্যের উচ্চমূল্যের প্রভাবও মোকাবিলা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

১

ইসরায়েলে গণনা শুরু হবে ‘ডাবল খামের’ ব্যালট, যা গড়ে দিতে পারে পার্থক্য

২

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ( ভিডিও)

৩

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি

৪

এবার ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি

৬