শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির মিয়ামি
স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের গোলে হার এড়াল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বুধবার রাতে এফসি সিনসিনাটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। ম্যাচের ৯০ মিনিটে নিজের প্রথম এমএলএস গোল করে মিয়ামিকে এক পয়েন্ট এনে দেন রিকেলমে ফিলিপি। তবে এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।
মিয়ামির হয়ে ৬১ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সিনসিনাতি। ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের অসাধারণ গোলে সমতায় ফেরে তারা। ছয় মিনিট পর নিজের প্রথম এমএলএস গোল করে সিনসিনাটিকে এগিয়ে দেন স্যামুয়েল গিদি। ম্যাচের শেষ দিকে হারের শঙ্কায় পড়ে মিয়ামি। তবে ৯০ মিনিটে বক্সের বাঁ-দিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ফিলিপি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
মিয়ামির এই ড্রয়ের সুযোগ কাজে লাগিয়েছে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। বুধবার নিউইয়র্ক রেড বুলসকে ৩-২ গোলে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এই জয়ে নিউ ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে ৫৮। দুই ম্যাচ বাকি থাকতে মিয়ামির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে দলটি। ফলে আগামী রোববার ফক্সবরোতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই লড়াইয়ের ফল ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় বাছাই হওয়ার দৌড়ে বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এমএলএস কাপ প্লে-অফেও দ্বিতীয় বাছাই হওয়ার সম্ভাবনার ওপর প্রভাব পড়তে পারে ম্যাচটির। মিয়ামির নিয়মিত মৌসুমের আর মাত্র দুটি ম্যাচ বাকি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর আগামী ৭ নভেম্বর নিজেদের মাঠে শার্লটের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুনসিনসিনাতির সঙ্গে ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন মায়ামির কোচ কিলি গঞ্জালেস। তার মতে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত উদ্বেগের কারণে দল আবারও ভুল করেছে। প্রথমার্ধে খেলোয়াড়দের নিষ্ক্রিয়তার বিষয়টিও তুলে ধরেছেন তিনি। গঞ্জালেস বলেন, ‘আমার মনে হয়, আবারও আমরা ভুল করেছি। এর একটি কারণ ছিল অতিরিক্ত উদ্বেগ, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমার দৃষ্টিতে, প্রথমার্ধে আমরা অনেক বেশি নিষ্ক্রিয় ছিলাম। বিরতির সময় সেটি ঠিক করার চেষ্টা করেছি।’
দলের ভাগ্য এখনো নিজেদের হাতে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ভাগ্য আমাদের হাতেই। একটি ম্যাচ জিততে হবে। তবে আমাদের খেলায় উল্লেখযোগ্য উন্নতি আনতে হবে।’ ম্যাচের ধরন বুঝে খেলা, আক্রমণে আরও আগ্রাসী হওয়া এবং ব্যক্তিগত দ্বৈরথে কার্যকর হওয়ার ওপরও জোর দিয়েছেন মায়ামি কোচ। প্রস্তুতির সময় যে পরিকল্পনা করা হয়েছিল, মাঠে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারায় হতাশ তিনি।
মন্তব্য করুন

_medium_1793253463.jpg)
_medium_1793250252.jpg)

_medium_1793197911.jpg)
_medium_1793184752.jpg)
_medium_1793183950.jpg)
_medium_1793255782.jpg)
_medium_1793255429.jpg)
_medium_1792999209.jpg)