ইসরায়েলে গণনা শুরু হবে ‘ডাবল খামের’ ব্যালট, যা গড়ে দিতে পারে পার্থক্য
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনের সাধারণ ব্যালট গণনা প্রায় শেষ। এখন শুরু হবে ‘ডাবল খামের’ ব্যালট গণনা। আর এই ডাবল খামের ব্যালটগুলো গড়ে দিতে পারে পার্থক্য।
সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ভিত্তিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন, প্রধান প্রতিদ্বন্দ্বি গাদি আইজেনকোতের জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে যাচ্ছে। ফলে কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
তবে এই সংখ্যা বদলে যেতে পরে যখন ‘ডাবল খামের’ ব্যালট গণনা করা হবে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের বেশিরভাগ ভোটার ভোটকেন্দ্রে গিয়ে সাধারণ ব্যালট দিয়ে ভোট দেন। তবে আবার বড় একটি অংশ ‘ডাবল খামে’ ভোট দেন। ইসরায়েলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘ডাবল খামে’ ভোট দিয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ ভোটার।
‘ডাবল খামের’ ব্যালট অনেকটা বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে প্রবাসীদের জন্য দেওয়া পোস্টাল ব্যালটের মতো। যেখানে প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট খামে ভরে সেগুলো পোস্ট অফিসের মাধ্যমে দেশে পাঠিয়েছিলেন।
‘ডাবল খামে’ কারা ভোট দেন?
ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য, কারাবন্দি আসামী, হাসপাতালের রোগী ও স্টাফ, বিদেশে অবস্থানরত কূটনীতিক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা ‘ডাবল খামে’ ভোট দেন। তবে সাধারণ প্রবাসীদের জন্য এই সুযোগ নেই। যেসব ইসরায়েলি প্রবাসী ভোট দিতে চান তাদের স্বশরীরে উপস্থিত হয়ে ভোট দিতে হবে।
আরও পড়ুনকীভাবে নেওয়া হয় এ ভোট?
এই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের ব্যালটটি একটি খামে ভরেন। আর ওই খামটি ভরা হয় তাদের তথ্যসম্বলিত আরেকটি খামে। এরপর এগুলো ইসরায়েলের নির্বাচন কমিশনে পাঠানো হয়।
এরপর নির্বাচন কমিশনে যাচাই করা হয়, যারা ‘ডাবল খামে’ ভোট দিয়েছেন তারা আবার স্বশরীরে গিয়েও ভোট দিয়েছেন কি না। যখন দেখা যায় দেননি, তখন সেই ভোটটি বৈধ হিসেবে বিবেচনা করা হয় এবং ভেতরের ব্যালটযুক্ত খামটি বের করে গণনার জন্য নেওয়া হয়। যেহেতু এ বিষয়টি যাচাই করা হয়, তাই প্রক্রিয়াটি একটু দীর্ঘ হয়।
সর্বশেষ ২০২২ সালের নির্বাচনে ‘ডাবল খামে’ ভোট দিয়েছিলেন সাড়ে চার লাখ ভোটার।
সাধারণত এসব ভোটের ওপর নির্ভর থাকে ১২ থেকে ১৫টি আসন। যারাই বেশি ভোট পাবে তাদের আসনও এখান থেকে বাড়বে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1793184189.jpg)
_medium_1793182750.jpg)
_medium_1793176763.jpg)
_medium_1793173573.jpg)
_medium_1793172398.jpg)
_medium_1793202774.jpg)

