আঙুলে চোট মুশফিকের, খেলতে প্রস্তুত লিটন
স্পোর্টস ডেস্ক : একাডেমি মাঠে আলাদা তিনটি নেটে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। এর মধ্যেই নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের আঙুলে। ব্যথায় সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন তিনি। একটু পর নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন। সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তার।
তাকে লম্বা সময় ব্যথায় কাতরাতেও দেখা গেছে। পরে তিনি আর ব্যাটিং করেননি। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডানহাতের তজর্নীেেত টেপ পেঁচিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। তার ব্যথা কতটা গুরুতর, তা অবশ্য এখনও জানা যায়নি। ঘটনাটা আজ বাংলাদেশ দলের অনুশীলনে। মুশফিক ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরই নেটে উইকেটকিপিং করেছেন লিটন দাস। সাধারণত অনুশীলনের সময় তাকে আলাদাভাবেই উইকেটকিপিং করতে দেখা যায়। তবে আজ তাকে দেখা গেছে নেটে শরিফুল ইসলামের পেছনে দাঁড়িয়ে কিপিং করতে।
প্রধান কোচ ফিল সিমন্স গতকাল জানিয়েছেন, চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত। অনুশীলনে তাকে দেখেও তেমনই মনে হয়েছে। এর আগে তিনি গতকাল ব্যাটিংও করেছেন।
আরও পড়ুনআগামীকাল থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট।
মন্তব্য করুন

_medium_1793095968.jpg)
_medium_1793094757.jpg)
_medium_1793092501.jpg)
_medium_1793077487.jpg)


_medium_1793097859.jpg)
_medium_1793096743.jpg)
