ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম

২০২৬ ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

২০২৬ ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক : সময় যত গড়াচ্ছিল ততই যেন লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে উত্তেজনা বাড়ছিল। একের পর পর এক পুরস্কার দেওয়ার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। যেটার জন্য অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর।

সোমবার রাতে লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে পুরুষ ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও। তখন থেকেই সবচেয়ে উ’সব মূখর হয়ে উঠল পুরো হলরুম।

এরপর ঘোষণা করা হলো কাঙ্খিত সেই নাম। ২০২৬ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন। তার হাতে পুরস্কার তুলে দেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান রোনালদো।

গত মৌসুমে দারুণ পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ তারকা।

গত মৌসুমে দারুণ পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ইংলিশ তারকা ৬৫ ম্যাচে গোল করেন মোট ৭৩টি, সঙ্গে অ্যাসিস্ট ছিল আটটি।

আরও পড়ুন

শুধু তাই নয়। দারুণ এই পারফরম্যান্স দিয়ে তার দল বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ।

এবারের ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে দুই যুগ পর ইংল্যান্ডে ব্যালন ডি’অর ফেরালেন কেইন। সর্বশেষ ২০০১ সালে ইংলিশ ফুটবলার হিসেবে ফুটবলের ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন মাইকেল ওয়েন।

সব মিলিয়ে পুরস্কারটি জয়ী পঞ্চম ইংলিশ ফুটবলার কেইন। ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জেতেন দেশটির কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউস। ১৯৬৬ সালে স্যার ববি চার্লটন, ১৯৭৮ সালে কেভিন কিগান পান এই স্বীকৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

১

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নিহত ৫

২

‎জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

৩

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

৪

পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা নাহিদের

৫

রাজধানীতে সিপিবির কার্যালয়ে হামলা

৬