ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:৪৪ পিএম

জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

সংগৃহীত,জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কাজ পুরোপুরি শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ কাজ সম্পন্ন হওয়ার পর দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে।

তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বাড়তে আরও কিছুটা সময় লাগবে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

এর আগে, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।

আরও পড়ুন

পিজিসিবি জানায়, জাতীয় গ্রিড পুনরুদ্ধারের সময় প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করেন। পুরো গ্রিড ব্যবস্থাটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল। গ্রিডের পুনরুদ্ধার কাজ শেষ হওয়ায় এখন বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছে। উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলে বিক্ষিপ্ত লোডশেডিংও কমে আসবে।

অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

১

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

২

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৩

মার্কিনিদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

৪

জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

৫

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো ডুবি

৬