ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:১৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

সংগৃহীত,ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় অবস্থিত ‘আমান প্লাস্টিক কারখানায়’ অগ্নিকাণ্ডের ঘটনায় শতভাগ দগ্ধ মানিক (৪৫) মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।

আরও পড়ুন

তিনি জানান, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় শতভাগ দগ্ধ অবস্থায় মানিককে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারিকেলবাগ এলাকার এসএস টয় ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাকিব নামের একজনের মরদেহের উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

১

পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি : শান্ত

২

কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩

ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন সাবেক মিস সুইজারল্যান্ড

৪

১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, ধারেকাছে নেই রোনালদো

৫

হাম : আরো ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

৬