ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৩:৪২ পিএম

ক্রসফায়ার নিয়ে আইজিপি’র বক্তব্য সরকারকে বিব্রত করেছে : রিজভী

ক্রসফায়ার নিয়ে আইজিপি’র বক্তব্য সরকারকে বিব্রত করেছে : রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে। এ ধরনের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। 

আরও পড়ুন

রিজভী বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

১

পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি : শান্ত

২

কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩

ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন সাবেক মিস সুইজারল্যান্ড

৪

১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, ধারেকাছে নেই রোনালদো

৫

হাম : আরো ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

৬