ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ১১:০৯ এএম

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।
 
আজ সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৯৩ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন

অভিযানকালে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
 
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২

১

ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো বাংলাদেশ

২

চার দিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা 

৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে

৫

চলনবিলে ঐতিহ্যবাহী বাউত উৎসব

৬