ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৬:৩০ পিএম

বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়লো

বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সেখানে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতকরণ আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বৃদ্ধি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় বিগত ১৬ অক্টোবর থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন

টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের  সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানায় মাদকসহ গ্রেফতার-২

১

রানার গ্রুপের এক্সিকিউটিভ নিয়োগ, থাকছে না বয়সসীমা

২

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

৩

কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

৪

আকিজ বেকারসের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৫

বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়লো

৬