নির্বাচন পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ স্থগিত
নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সকল জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে। এতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।
'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯'-এর ১১ ধারা অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত স্মারক জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।
আরও পড়ুননির্বাচন কমিশনের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







