ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু

বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়া কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পোনে ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। তিনি বিস্ফোরকসহ একাধিক মামলায় গত চার মাস ধরে কারাগারে হাজতি আসামি হিসাবে কারাবন্দি ছিলেন। তিনি বলেন, সোহরাব গত ২১ অক্টোবর বুকে ব্যথা অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে ভুগছিলেন। সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু

১

জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র যানজটের কবলে পৌরবাসী

২

রিয়াদে হুতির হামলায় নিহত বগুড়া শাজাহানপুরের শাহেদের জানাজা ও দাফন সম্পন্ন

৩

বগুড়ার ধুনটে খালের পানিতে নিখোঁজের সাত ঘণ্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

৪

মান্না ও সালওয়া আসলে কী?

৫

বর্তমানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

৬