বগুড়ার ধুনটে খালের পানিতে নিখোঁজের সাত ঘণ্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় খালের পানি থেকে নিখোঁজের সাত ঘণ্টা পর জান্নাতি আক্তার (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাঙালি নদীর থেকে বের হওয়া বালুয়া খাল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি আক্তার পার্শ্ববর্তী গাবতলী উপজেলার মালিয়ানডাঙা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রী জান্নাতি আক্তার বৃহস্পতিবার তার দাদা-দাদির সঙ্গে ফরিদপুর গ্রামে ফুফা ইউসুব আলীর বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) জান্নাতিকে ফুফার বাড়িতে রেখে তার দাদা-দাদি বাড়িতে ফিরে যান। এরপর সকাল সাড়ে ৯টার দিকে ফুফার বাড়ি থেকে জান্নাতি প্রতিবেশী শিশুদের সঙ্গে খালের পানিতে গোসল করতে নামে।
আরও পড়ুনএ সময় অসাবধানতাবসত খালের পানিতে ডুবে যায়। তখন অন্য শিশুরা বিষয়টি জান্নাতির ফুফা ও ফুফুকে জানায়। সংবাদ পেয়ে ওই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় জান্নাতিকে অনুসন্ধান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন।
পরে সংবাদ পেয়ে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের ৫ সদস্য প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে খালের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। ডুবুরি দলের নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে জান্নাতির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1792768282.jpg)




