ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র যানজটের কবলে পৌরবাসী

জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র যানজটের কবলে পৌরবাসী

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র তিনমাথা থেকে দানেজপুর ১ নং রেলগেট সড়কে তীব্র যানজটে ভুগছে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করলেও তা কেউ মানছেন না।

জানা যায়, কিছুদিন আগে পৌরসভা কর্তৃপক্ষ এলাকায় মাইকিং করে শহরের অভ্যন্তরে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ভারী যান প্রবেশ করলে জরিমানা অথবা আইনগত ব্যবস্থা গ্রহণ করার  কথাও ঘোষনায় জানানো হয়েছে।

অথচ দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রাণকেন্দ্রে  তিনমাথা টু দানেজপুর ১নং রেলগেট সড়কপথে প্রতিদিনই ঢুকছে নৈশকোচ, বালু বহনকারী ট্রাক, বাসসহ অসংখ্য ভারী যানবাহন। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তি পোহাতে হয় সাধারন বাইকার ও পথচারীদের। এই সড়কপথে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় প্রতিদিনই। এ সময় ভোগান্তিতে পড়েন শত শত জনসাধারন।

আরও পড়ুন

একাধিক ‎পৌরবাসী জানান, ভারী যানবাহনসহ বিভিন্ন অবৈধ ভটভটি খড় নিয়ে শহরের অভ্যন্তরে প্রবেশ করা, ফুটপাত দখল করে দোকানদারদের ব্যবসা পরিচালনা করা ও প্রচুর পরিমাণে অটোরিকশা ভ্যান বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। এছাড়া দিনে ১০ -১২ বার ট্রেন আপ-ডাউনের ফলে দানেজপুরের রেল ক্রসিংয়ের পথ বন্ধ থাকে।

এসময় বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। যা যানজটের অন্যতম কারণ। অধিকাংশ মার্কেট ও হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় ক্রেতারা রাস্তায় গাড়ি পার্কিং করতে বাধ্য হয়, যা যানযট সৃষ্টির দ্বিতীয় কারণ। পোস্ট অফিসপাড়া মহল্লার বাসিন্দা এটিএম মোকাররম বলেন, পৌর কর্তৃপক্ষ মাইকিং করে শহরের অভ্যন্তরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও তা মানা হচ্ছে না। তীব্র যানজটের এই সমস্যা হরহামেশাই হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে তীব্র যানজটের কবলে পৌরবাসী

১

রিয়াদে হুতির হামলায় নিহত বগুড়া শাজাহানপুরের শাহেদের জানাজা ও দাফন সম্পন্ন

২

বগুড়ার ধুনটে খালের পানিতে নিখোঁজের সাত ঘণ্টা পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

৩

মান্না ও সালওয়া আসলে কী?

৪

বর্তমানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

৬