বগুড়ায় কারাবন্দি যুবলীগ নেতা সোহরাবের মৃত্যু
স্টাফ রিপোর্টার : বগুড়া কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পোনে ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান বলেন, সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। তিনি বিস্ফোরকসহ একাধিক মামলায় গত চার মাস ধরে কারাগারে হাজতি আসামি হিসাবে কারাবন্দি ছিলেন। তিনি বলেন, সোহরাব গত ২১ অক্টোবর বুকে ব্যথা অনুভব করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে ভুগছিলেন। সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাকে দাফন করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/188382