ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৪:৪৬ পিএম

বাংলাদেশে দুর্গাপূজার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার

সংগৃহীত,বাংলাদেশে দুর্গাপূজার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দিনেশ ত্রিবেদী বলেন, এবার বাংলাদেশে অত্যন্ত বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে এসে তিনি বলেন, ‘আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে।’এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

আরও পড়ুন

তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে দুর্গাপূজার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার

১

নারী আইপিএলের নিলামে জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার 

২

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

৩

সংখ্যালঘু বলতে কিছু নাই: ঢাকেশ্বরী মন্দিরে ডিএসসিসি প্রশাসক

৪

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬

৫

মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

৬