ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৪:৩০ পিএম

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। 

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১১ জন। 

আরও পড়ুন

এ নিয়ে চলতি বছরে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬

১

মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

২

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আটক ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

৩

বগুড়ায় পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামি আটক

৪

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও বিস্ফোরণ

৫

প্যারিসে দাঙ্গার মধ্যে মেসির একাধিক স্মারক চুরি

৬