ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৪:২৫ পিএম

মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে আছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সামিল হচ্ছেন এতে। নানা সাজ-পোশাকে যাচ্ছেন মন্দিরে, মণ্ডপে। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গেও।

অভিনেত্রী পূজা চেরি একদম পূজার প্রথম দিন থেকেই নিয়ম করে মণ্ডপে ঘুরছেন। সোমবার মহাঅষ্টমীতেও মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী পূজা চেরি। লাল পেড়ে সাদা শাড়ি, তাতে ছোট ছোট নকশা। হাতভর্তি চুড়ি, গলায় হালকা গয়না। সাজ হিসেবে সাধারণ, তবে সেই সাধারণই যেন পূজার অবয়বে অপূর্ব হয়ে উঠল।

সোমবার রাতে ফেসবুকে একসঙ্গে অনেক ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’

আরও পড়ুন

উল্লেখ্য, পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

১

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আটক ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

২

বগুড়ায় পুলিশের ওপর হামলা, ২৮ মামলার আসামি আটক

৩

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও বিস্ফোরণ

৪

প্যারিসে দাঙ্গার মধ্যে মেসির একাধিক স্মারক চুরি

৫

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬