ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৯:১৯ এএম

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, ছবি: সংগৃহীত।

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল,  নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬

২

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

৩

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৪

রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

৬