ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১১:৩০ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

‎আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ১৬৭ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন

অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭২১৬ পিস ইয়াবা, ১০ টি মোবাইল ফোন, ১৩৭৭০ টাকা ও ২ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬

১

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

২

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

৫

সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান

৬