ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ১১:০০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি এবং বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনার তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গণস্বাক্ষরীত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সামনে চৌপাকিয়া কুচিয়ামারা সড়কের পাশের অর্ধশত বছর বয়সী আমগাছ ও বটগাছ কেটে বিক্রি করে উক্ত স্থানে বহুতর ভবন নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী মো. ছোরমান আলী ও বাচ্চু সরকার গং।

এলাকার আব্দুল জব্বার ইসহাক ও কুদ্দুস মোল্লা বলেন, গাছ ২টি দীর্ঘদিন ধরে পথচারী ও শিক্ষার্থীদের ছায়া দেওয়ার পাশাপাশি পাখির আবাসস্থল হিসেবে ভূমিকা রেখেছে। গাছ কেটে ভবন নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশক্কা রয়েছে। তারা আরও বলেন, বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও শিক্ষার পরিবেশ ও ব্যহত হতে পারে।

আরও পড়ুন

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

১

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুইদিনের রিমান্ডে

২

ঠাকুরগাঁওয়ে বিষপান ও পানিতে ডুবে নারীসহ তিনজনের মৃত্যু

৩

বগুড়ায় মজুদ করে রাখা ৫০০ লিটার মদসহ একজন গ্রেফতার

৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৩

৫

বগুড়ার শেরপুরে ১০ লিটার মদসহ ৩ যুবক গ্রেফতার : একমাস করে কারাদন্ড

৬