বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার ৬তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এমপি। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আলমগীর কবির, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক, বগুড়া জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নতুন ভবনের ঠিকাদার সরকার মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
আরও পড়ুনঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন ও শফিকা আকতার, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সুবহানা কুলসুম, সাইফুল আলম।
মন্তব্য করুন








