ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৮:১৬ পিএম

বছর জুড়ে বাজারে চাহিদা

বগুড়ার সোনাতলায় করলা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

বগুড়ার সোনাতলায় করলা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বাজারে চাহিদা বেশি, ফলন ভালো এবং কম খরচে অধিক লাভের সুযোগ থাকায় বগুড়ার সোনাতলায় করলা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। এমনকি দিনদিন সংশ্লিষ্ট উপজেলায় বাড়ছে করলা চাষের পরিধি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বগুড়ার সোনাতলায় ১৩০ হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে। যা গত বছর ছিল ৬৫ হেক্টর। গত বছরের তুলনায় চলতি বছর ওই উপজেলার কৃষক প্রায় দ্বিগুণ জমিতে করলা চাষ করেছেন। এক সময় যে সব জমিতে অন্য ফসল ফলানো হতো সেখানে এখন সারি সারি সবুজের সমারোহ আর সবুজ পাতায় ছাওয়া মাচায় ঝুলে আছে তাজা করলা।

উপজেলার সুজাইতপুর, কামারপাড়া, ছোট বালুয়া, ঝিনেরপাড়া, ধর্মকুল, রশিদপুর, পাঠানপাড়া, বালুয়া, কর্পূর, মহিচরণ, চিল্লিপাড়া সহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে করলা ফসল চাষ করতে দেখা গেছে। আবার কিছু কিছু এলাকায় কৃষক ব্যস্ত সময় পার করছেন করলা ক্ষেতের পরিচর্যায়। কেউ মাচা মেরামত করছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউবা গাছ থেকে তাজা করলা তুলছেন বাজারের উদ্দেশ্যে।

উপজেলার পাঠানপাড়া এলাকার আতিকুর রহমান আতিক, আমিনুল মাস্টার, ধর্মকুল এলাকার নজরুল ইসলাম, বালুয়া এলাকার নাহারুল ইসলাম বলেন, অন্যান্য ফসলের তুলনায় করলা চাষে ঝুঁকি কম এবং সময়ও লাগে কম। এ ফসলে লাভ বেশি। তাই কৃষক অন্য ফসলের চেয়ে এই ফসল চাষে ঝুঁকে পড়েছেন বেশি। এছাড়াও কৃষকেরা বলেন, প্রতি সপ্তাহে ক্ষেত থেকে করলা তুলে বাড়তি আয় করা যায়।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, করলা বীজ রোপণের পর মাত্র ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই ফলন পাওয়া শুরু হয় এবং টানা ২-৩ মাস পর্যন্ত ক্ষেত থেকে নিয়মিত করলা তোলা যায়। অন্যান্য ফসলের তুলনায় করলা চাষে উৎপাদন খরচ তুলনামূলক হারে কম। পুষ্টিগুণে ভরপুর এই সবজির চাহিদা সারাবছরই বাজারে থাকে।

বিশেষ করে আগাম বা অফ-সিজন করলার ক্ষেত্রে প্রতি কেজিতে ভালো দাম পাওয়ায় লাভ হয় দ্বিগুণেরও বেশি। আবহাওয়া ভালো থাকায় এবার ফলনও বেশ ভালো হয়েছে। উল্লেখ্য, কৃষকদের আধুনিক পদ্ধতিতে করলা চাষ, পরিবেশবান্ধব উপায়ে পোকা দমন এবং সঠিক সার ব্যবস্থাপনার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় করলা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসস্ট্যান্ড-ওয়াপদা সড়কের বেহাল দশা

২

বগুড়ায় ৪ চানাচুর কারখানা ও ১ তেল মিলকে বিএসটিআই লাইসেন্সের আল্টিমেটাম

৩

স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

৪

পোলাওয়ের সঙ্গে জমে যাবে ঝাল-মিষ্টি চিংড়ির রেজালা

৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে বিশাল অজগর 

৬