ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৮:৪০ পিএম

বগুড়ার সোনাতলায় অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত, খোলা আকাশের নিচে ৫ পরিবার

বগুড়ার সোনাতলায় অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত, খোলা আকাশের নিচে ৫ পরিবার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় অগ্নিকান্ডে ৫ পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে। তারা পরনের কাপড় ছাড়া শয়ন ঘর থেকে কোন মূল্যবান জিনিসপত্র বের করতে পারেনি। ওই ৫ পরিবারে প্রায় ১০ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে করে ওই পরিবারের সদস্যরা সর্বশান্ত হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার গভীররাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার তুহিন মিয়া, অফিজ উদ্দিন, নজরুল ইসলাম, সাবু মিয়া, সাইফুল ইসলামের বেশ কয়েকটি শয়নঘর পুড়ে যায়। এ সময় স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই পুরো বাড়ি অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এ সময় ওই বাড়ির ৫ পরিবারের সদস্যরা কোন রকমে ঘর থেকে বের হয়ে প্রানে রক্ষা পেলেও তাদের শয়ন ঘরে রক্ষিত মূল্যবান আসবাবপত্র, ধান-চাল, পাট, গরু-ছাগল, স্বর্নলংকার ও নগদ টাকা পুড়ে গেছে। এতে করে ওই পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, সরকারীভাবে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ঢেউটিন, শাড়ি দিয়ে সহযোগিতা করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, বিষয়টি কেউ তাকে অবগত করেননি। আবেদন পাওয়া গেলে সহযোগিতা করা হবে।

এদিকে, ক্ষতিগ্রস্থ ওই পরিবারের সদস্যদেরকে আর্থিক সহযোগিতা করেন স্থানীয় দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হক টুল্লু। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা, ঢেউটিন, শাড়ি-লুঙ্গি ও চাল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অত্র ইউপি সচিব মিজানুর রহমান, রেফাউর রহমান, রাশেদ মাহমুদ, ইউপি সদস্য মতিউর রহমান, তুহিন মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত, খোলা আকাশের নিচে ৫ পরিবার

১

কেন বাড়ছে মিরর সেলফির জনপ্রিয়তা ?

২

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার

৩

বগুড়ার সোনাতলায় করলা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসস্ট্যান্ড-ওয়াপদা সড়কের বেহাল দশা

৫

বগুড়ায় ৪ চানাচুর কারখানা ও ১ তেল মিলকে বিএসটিআই লাইসেন্সের আল্টিমেটাম

৬