ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৭:৪৮ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে বিশাল অজগর 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে বিশাল অজগর 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় একটি বিলে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকা পড়েছে। অজগরটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে জেলের বাড়িতে শত শত উৎসুক নারী-পুরুষের ভিড় জমে।

এলাকাবাসী জানান, ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীর নিকটবর্তী একটি বিলে চায়না দুয়ারী রিং জাল পেতে প্রতিদিন মাছ ধরেন। গত রোববার দুপুরে জাল তুলতে গিয়ে জালের ভেতর বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি। পরে আশপাশের আরও কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন।

অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে শত শত উৎসুক নারী-পুরুষের ভিড় জমায়। এসময় দর্শনার্থীদের অনেকেই অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

আরও পড়ুন

সাপটি দেখতে আসা জগবন্ধু রায় ও বাবুল শেখ বলেন, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট। তাদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে এসেছে। কারণ যে স্থানে সাপটি জালে আটকা পড়েছে, সেখান থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত অথবা সংরক্ষণের জন্য প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে বিশাল অজগর 

১

যে কারণে অ-স্ত্র নিয়ে অভিযানে গিয়েছিলেন ইশরাক

২

জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প

৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলা‌দেশ

৪

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া

৫

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও'র নিয়োগ বাতিল

৬