বগুড়ার শাজাহানপুরে মাদলা জমিদার বাড়ি পূজামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি লালু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের ঐতিহ্যবাহী মাদলা জমিদার বাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পূজামন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক জমিদার বাড়ির জ্যেষ্ঠ্য উত্তরসুরী অপূর্ব কুমার সরকার, সাবেক অতিরিক্ত সচিব পরিমল কুমার সরকার, সরকারি মাদলা-চাঁচাইতারা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তপু কুমার সরকার তাপস, জমিদার বাড়ি মন্দির কমিটির সেক্রেটারি উৎপল কুমার সরকার, সদস্য শুভাশীষ কুমার সরকার, দেবাশীষ সরকার প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন








