বগুড়ার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়ন করতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরিদর্শন
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলী মো. মোখলেছুর রহমান আজ রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় সান্তাহার স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়াম আধুনিকায়ন করতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মন্ত্রনালয়ে একটি ডিও লেটার পাঠনোর পর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে এই পরিদর্শন করেন।
পরিদর্শনের আগে চাহিদানুযায়ী তিনি কাজের প্রাক্কালন তৈরি করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান, সজিব উল্লাহ সজিব, মানিক সরকার, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, শাকিল, যুবদল নেতা তুফান, কোয়েল, স্বপন, ফেরদৌস এবং জাহেদ, মানিক, আলী, সোয়াইব প্রমূখ।
আরও পড়ুনসংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করতে গত ৫ সেপ্টেম্বর ডিও লেটার প্রদান করেছিলাম। স্টেডিয়ামটি আধুনিকায়ন হলে যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে। তারা মাদক থেকে দূরে থাকবে।
মন্তব্য করুন







